শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

কুড়িগ্রামে শহীদ নুর আলমের পরিবার পেল জেলা প্রশাসনের অনুদান

রাশেদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View
রাশেদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায়  গুলিতে শহীদ কুড়িগ্রামের ভোগডাঙ্গার ভগিরভিটার মো: নুর আলম মিয়ার শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। বিকালে কুড়িগ্রামের ভোগডাঙ্গায় পারিবারিক কবরস্থানে শায়িত নুর আলমের কবর জেয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নেয়ার জন্য কুড়িগ্রামের ভোগডাঙ্গায় যান জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কাছে পেয়ে শহীদ নুর আলমের পিতা, মাতা ও সন্তান সম্ভবা স্ত্রী এবং নুর আলমের ছোটভাই আবেগাপ্লুত হয়ে পড়ে। জেলা প্রশাসক কুড়িগ্রাম এ সময় তাদর শান্তনা  দেন এবং তার মায়ের হাতে ৫০ হাজার টাকা ও স্ত্রীর হাতে ফল তুলে দেন। এ সময় তিনি তাদের বলেন, নুর আলম এ দেশের জন্য শহীদ হয়ছে,তাদের আত্মত্যাগ বৃথা যেত পারেনা। তারা আমাদের জাতীয় বীর। তার পরিবারের যে কোন ধরনের সহায়তার জন্য জেলা প্রশাসন প্রস্তুত বলে জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম আসাদ, সিভিল সার্জন ডাঃ মন্জুর ই মূর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: বরমান হোসেন ও কুড়িগ্রাম সদর উপজলা নির্বাহী সাঈদা পারভীন, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সাইদুর রহমান , বৈষম্যবিরাধী ছাত্র প্রতিনিধি মিনারুল ইসলাম, মাহমুদুল হাসান প্রমুখ। জেলা প্রশাসক আরো বলেন আমরা পর্যায়ক্রম সকল শহীদ পরিবারের সদস্যদর কাছে যাব এবং তাদের সহায়তার হাত বাড়িয়ে দিব। তিনি বলেন, শহীদরা আমাদের শিখিয়ে গেছে সমাজে বৈষম্য করা যাবেনা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit