রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

দিনভর বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে শনিবার দিনভর রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো মুষলধারে বৃষ্টির সঙ্গে ছিল বাতাসও। এতে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। আর রোজগার হয়নি বলে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। 

মালিবাগের বাসিন্দা সাখাওয়াত হোসেন  বলেন, ভোর সাড়ে ৬টায় উত্তরায় জরুরি একটি কাজ ছিল। ভোরে ঘুম থেকে উঠে রাস্তায় নেমে দেখি হাঁটুপানি। রিকশার অপেক্ষায় আধঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো রিকশা পাইনি। ভেবেছিলাম, একটি রিকশায় প্রধান সড়ক পর্যন্ত যাব, তারপর সেখান থেকে বাসে চড়ব। কিন্তু বাসার সামনের রাস্তায় পানি জমে যাওয়ায় আর বের হতে পারিনি। সকালে ঠাণ্ডার মধ্যে রাস্তায় জমে থাকা ময়লা পানি মাড়িয়ে বের হতে মনও সায় দেয়নি।  

সরেজমিন আরও দেখা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, সংসদ ভবন, মহাখালী, বনানী, উত্তরা, কুড়িল, বাড্ডা, গুলশান, রামপুরা, কাওরানবাজার এলাকার সড়কেও পানি জমেছে। বৃষ্টির সঙ্গে বাতাসে ছিল শীতল পরশ। এজন্য বাইরে মানুষের উপস্থিতি খুবই কম দেখা গেছে। 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit