মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মালয়েশিয়ায় এমপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন দেশটির স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. মুহাম্মদ রাদজি আবু হাসান। 

তিনি জানান, এমপক্সে আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং কঠোর স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করা হবে। উপসর্গ দেখা দেয়ার আগে গত ২১ দিনে ওই ব্যক্তির বিদেশে যাওয়ার কোনো রেকর্ডও ছিল না।

গত ১১ সেপ্টেম্বর রোগী জ্বর, গলাব্যথা ও কাশিতে আক্রান্ত হন এবং পরের দিন ১২ সেপ্টেম্বর শরীরে ফুসকুড়ি দেখা দেয় বলে জানা গেছে। এদিকে, মালয়েশিয়ায় চলতি বছর এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এমন ৫৮টি সন্দেহভাজন কেসের মধ্যে পজিটিভ কেস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক রাদজি বলেন, ২০২৩ সালের ২৬ জুলাই থেকে এখন পর্যন্ত মালয়েশিয়ায় আগের ১০টি কেসের সবগুলোই ক্লেড টু স্ট্রেইনের ছিল।

তীব্র জ্বর, ফোলা লিম্ফ নোড এবং শরীরের বিভিন্ন অংশে ফোস্কা বা ফুসকুড়ির উপস্থিতি- এমপক্সের এসব লক্ষণ সম্পর্কে সবার সতর্ক হওয়া উচিত বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit