শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ভারতে ইলিশ পাঠালে খুশি হতেন ফারুকী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে দেশের বাজারে যখন ইলিশের দাম আগুন, তখন ইলিশ রপ্তানি করায় সমালোচনার মুখে পড়তে হয়ে শেখ হাসিনার সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

আমি চিরকাল আমাদেরকে উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিলো কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেয়া। এটা বেশির ভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই।’

এক্ষেত্রে পরোক্ষভাবে ঢালাও ভারত বিরোধিতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন ‘টেলিভিশন’ নির্মাতা, ‘আপনি মোদী সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদীর তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে একশো কোটি মোদী নিশ্চয়ই না। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভিতরেও যে কত ভারত আছে।’

সবশেষে ফারুকীর অনুরোধ, ‘যাই হোক, পুজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।’এদিকে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সরে আসায় নাখোশ ভারত। দেশটির মাছ আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে ইলিশ রপ্তানির অনুরোধ জানিয়েছে। তবে দেশের বাজারে ইলিশের জোগান স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার নিজেদের সিদ্ধান্তে অনড়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit