শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

শেখ হাসিনাকে লেখা চিঠি নিয়ে মুখ খুললেন জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : নেটদুনিয়ায় ভাইরাল জয়ের সে চিঠি থেকে জানা যায়, ২০১৪ সালে পূর্বাচলে প্লট চেয়ে শেখ হাসিনাকে ওই চিঠি লেখেন অভিনেতা। জমি পেতে হাসিনাকে ‘মা’ বলে সম্বোধনও করেন তিনি।

চিঠিতে আরও দেখা যায়, প্লটের জন্য আবেদন জানিয়ে শেখ হাসিনাকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা’ বলে সম্বোধন করেন জয়।
 

 

এমন চিঠি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই নেটিজেনরা অভিনেতাকে ‘তেলবাজ’ বলে আখ্যায়িত করছেন। বিষয়টি নজরে পড়তেই এ প্রসঙ্গে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন জয়।
 
পুরনো একটি চিঠি নিয়ে নেটিজেনদের এমন মন্তব্যে নিজেকে ‘চাটুকার’ বলেও মন্তব্য করেন তিনি। তবে সমালোচকরা তাকে লঘু পাপে গুরু দণ্ড দেয়ায় মনোক্ষুণ্ণ হন অভিনেতা। জানান, পাপের চেয়ে শাস্তি বেশি দিলে সমালোচকদের আল্লাহ ক্ষমা করবেন না।
 
সময়ের পাঠকের জন্য শাহরিয়ার নাজিম জয়ের শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে দেয়া সে ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
 
আলো আসবে গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩ এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন।
 
নিজের ভুল স্বীকার করে জয় আরও লেখেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলবেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit