বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

নবীজির জন্য যেভাবে দোয়া করা উচিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : اَللّٰهُمَّ اٰتِ مُحَمَّدًا ۟الْوَسِيْلَةَ ، وَاجْعَلْ فِيْ الْمُصْطَفَيْنَ مَحَبَّتَهٗ وَفِيْ الْأَعْلَيْنَ دَرَجَتَهٗ، وَفِيْ الْمُقَرَّبِيْنَ ذِكْرَهٗ

অর্থ: ইয়া আল্লাহ! মুহাম্মাদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ‘অসিলা’র মাকাম দান করুন। নির্বাচিত মানবমণ্ডলীর মাঝে তাঁকে প্রিয়পাত্র করুন, অতিউচ্চদের মাঝে তাঁর স্থান দান করুন আর নৈকট্যপ্রাপ্তদের মাঝে তাঁর নাম-যশ প্রতিষ্ঠিত করুন।
الْوَسِيْلَةَ (আল-ওয়াসিলা) জান্নাতের ঐ উচ্চ মর্যাদা, যার প্রতিশ্রুতি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আর ঐ মর্যাদায় অভিষিক্ত হয়ে তিনি উম্মতিগণের জন্য সুপারিশের অনুমতি লাভ করেছেন। 
এ দোয়া এ শিক্ষা আছে যে, নবীজির জন্য যেসকল সম্মান ও মর্যাদা প্রতিশ্রুত এবং আসমানী প্রতিশ্রুতির ন্যায় যাতে সন্দেহ-সংশয়ের বিন্দুমাত্রও অবকাশ নেই, সেসবের জন্যও নিজে দু‘আ করা ও উম্মতের মাধ্যমে দু‘আ করানো আবদিয়াতের দাবি।
হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সা. বলেছেন,

তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। (বুখারি ৬৩৪০)

হাদিসে এসেছে-হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি (আল্লাহর কাছে) কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন।


অথবা তদানুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন। যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। (তিরমিজি)
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে (তিরমিজি ৩৩৮২) হজরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না আর নেক আমল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না। (সহিহাহ ১৫৪, তিরমিজি ২১৩৯)

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit