শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

মানুষকে দেখানোর জন্য দান করা, ইসলাম কী বলে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮৪ Time View

ধর্ম ডেস্ক : ইসলামের প্রতিটি আমল করা হয় একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। তার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যত আমলই করা হোক, তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার নিয়তে কোনো নেক আমল করাকে রিয়া, লৌকিকতা বা লোক দেখানো কাজ বলে। পবিত্র কোরআনে মহান আল্লাহ লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। 

মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি তার প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে অংশীদার না করে।’ (সুরা কাহাফ: ১১০) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে ছোট শিরক বলেছেন। তিনি বলেন, ‘আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক নিয়ে যতটা ভয় পাচ্ছি, অন্য কোনো ব্যাপারে এতটা ভীত নই।’
 
সাহাবিরা বললেন, হে আল্লাহর রসুল, ছোট শিরক কী? তিনি বলেন, ‘রিয়া বা প্রদর্শনপ্রিয়তা। আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমলের প্রতিদান দেয়ার সময় বলবেন, পৃথিবীতে যাদের তোমরা দেখাতে তাদের কাছে যাও। দেখো তাদের কাছে তোমাদের কোনো প্রতিদান আছে কি না?’ (মুসনাদে আহমদ: ২২৫২৮)
 
ইবাদতের তৃপ্তি রিয়ামুক্ত থাকায়। যা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে। আর গোপনে দান করা মহান আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের আমল। পরকালে গোপনে দানকারীর জন্য বিশেষ পুরস্কারের সুসংবাদ দেয়া হয়েছে। কেয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে সাত শ্রেণির মুমিন আশ্রয় পাবেন, তাদের অন্যতম হলেন, ওই ব্যক্তি, যিনি এমনভাবে গোপনে দান করেন যে, তার ডান হাত কি খরচ করে, বাম হাত তা জানতে পারে না। (মুসলিম)

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit