সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম

ইফতারের জন্য কি অজু করতেই হবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : ইফতার স্বাভাবিক খাবারের মতো। তবে যেহেতু সারাদিন রোজা রেখে এর মাধ্যমে রোজা ভাঙা হয়, তাই এই খাবার বিশেষ বরকতময়। কিন্তু বরকতময় ও কল্যাণের এ ইফতারের জন্য কি অজু করতে হবে?

না, ইফতারের জন্য অজু করতে হবে না। কেননা ইফতারের সঙ্গে অজুর কোনো সম্পর্ক নেই। তাই ইফতারের জন্য অজু করা বা ইফতার খাওয়ার সময় অজু করে বসা জরুরি নয়। তবে যেহেতু ইফতারের পরই মাগরিবের নামাজ আদায় করা হয়, তাই আগে থেকে অজু করে ইফতার করতে বসা উত্তম।

এতে করে ইফতারের পর মাগরিব আদায় করতে সুবিধা হয়। এছাড়াও সবসময় অজু অবস্থায় থাকা উত্তম, এর ফজিলত রয়েছে। সবসময় অজু অবস্থায় থাকা হজরত বেলাল (রা.)-এর বিশেষ আমল ছিল। রাসুলুল্লাহ (সা.) জান্নাতে ভ্রমণের সময় বেলাল (রা.)-এর জুতার শব্দ শুনতে পেয়েছিলেন। 

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) হজরত বেলালকে (রা.) বললেন, তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। বেলাল (রা.) বললেন, আমার সর্বোত্তম আমল হলো, আমি রাতে ও দিনে অজু অবস্থায় থাকি। আর যখনই অজু করি তখনই সাধ্যমতো নামাজ আদায় করি।’ (কানজুল উম্মাল ৩৫৪৫৪)

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit