মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ফের চালু হচ্ছে বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ফের চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট। আগামী ৩১ অক্টোবর থেকে এ রুটে ফের ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার। 

বিমান সূত্র জানায়, সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এ দু’দিন সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ফ্লাইট ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে ১২টা ১৫ মিনিটে। 

প্রসঙ্গত, যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনা করে ২০২০ সালের ১২ নভেম্বর সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় বন্ধ হয়ে যায় এ রুটে ফ্লাইট পরিচালনা। এরপর বিরতি দিয়ে ফ্লাইট অপারেট করে আসছিল বিমান। সর্বশেষ গত হজ মৌসুমে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট বন্ধ হয়। 

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit