মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

কক্সবাজারে পৃথক পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের সদর উপজেলা এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামে একই পরিবারের তিনজন এবং উখিয়ার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরও তিনজনের মৃত্যু ঘটে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম মারা যান। অন্যদিকে, রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের পুত্র আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আবদুল ওয়াহেদ প্রাণ হারান। 

স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে যায়। মিজানুর রহমানের বাড়ির ওপর পাহাড় ধসে পড়লে তার পরিবার মাটির নিচে চাপা পড়ে। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে মিজানের স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। 

কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, রোহিঙ্গা ক্যাম্পেও একই ধরনের ঘটনা ঘটে। সেখানে তিনটি ঘর ধ্বংস হয়ে একই পরিবারের তিনজন মারা যান। 

কক্সবাজারে টানা বর্ষণে শহরসহ বিভিন্ন গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমের একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit