বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আমনা বালুচ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ফরেন সার্ভিসের কর্মকর্তা আমনা বালুচকে দেশটির নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব পদে তিনি মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবুর্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আমনা বালুচ আগামী ১১ সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগ দেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও টিভি।

মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজী ১০ সেপ্টেম্বর নিয়মিত চাকরি থেকে অবসরে যাচ্ছেন। তারপর তিনি পাকিস্তানের কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (এফপিএসসি) সদস্য হিসাবে যোগ দেবেন।

ইইউতে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে আমনা বালুচ মালয়েশিয়ায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী বালুচ ১৯৯১ সালে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের চাকরিতে যোগ দেন। তিনি চীনের চেংডুতে পাকিস্তানের কনসাল জেনারেলসহ বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit