সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ইউরো জেতা বিশ্বকাপ জয়ের সমান: রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়। ওই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেবার চোট পেয়ে নিজে ফাইনাল না খেলতে পারলেও তার সতীর্থদের ইউরোসেরা হওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন পর্তুগিজ উইঙ্গার।  

রোনালদোর ক্যারিয়ারে ওই ইউরো জয় জাতীয় দলে তার সেরা দলীয় সাফল্য। তবে এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি তিনি। তার বয়স এখন ৩৯ বছর। ফলে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামা তার পক্ষে প্রায় অসম্ভব। যদিও তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ঠিকই ২০২২ বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হয়ে গেছেন।  

বিশ্বকাপ না জিতলে ইতিহাসের সেরাদের কাতারে আসা যায় না, এমন কথা শোনা যায় প্রায়ই। যে কারণে তুলনায় মেসিকেই এগিয়ে রাখেন অনেকে। কিন্তু এমনটি মানতে নারাজ রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের দাবি, ইউরো জেতা বিশ্বকাপ জয়ের সমান।

গত রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের ২-১ গোলে জেতা ম্যাচে গোলের দেখা পেয়েছেন রোনালদো। যার তার পেশাদার ক্যারিয়ারের ৯০০তম গোল। ফুটবল ইতিহাসেই প্রথম ফুটবলার হিসেবে এমন মাইলফলক গড়লেন তিনি। এরপরেই তিনি জানিয়ে দিলেন, সেরাদের কাতারে থাকতে বিশ্বকাপ জেতার দরকার নেই।

ম্যাচ শেষে ‘আরপিটিথ্রি’-কে রোনালদো বলেন, ‘পর্তুগালের ইউরো জেতা বিশ্বকাপ জয়ের সমান। আমি পর্তুগালের জার্সিতে দুইটি শিরোপা (ইউরো ও নেশন্স লিগ) জিতেছি, যা আমি জিততে চেয়েছিলাম। তাই আমি বিশ্বকাপ দ্বারা অনুপ্রাণিত নই। ‘

রোনালদো বললেন বটে, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে পর্তুগাল বিদায় নেওয়ার পর; অঝোরে কাঁদতে দেখা গেছে তাকে। তবে রোনালদো সম্ভবত সেই স্মৃতি ভুলেই থাকতে চান।  

মজার ব্যাপার হচ্ছে, রোনালদোর কথার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় তারই একসময়ের ভক্ত কিলিয়ান এমবাপ্পের কথাতেও। গত জুনে তিনি বলেছিলেন, ‘আমার মতে, বিশ্বকাপের চেয়ে ইউরো অনেক বেশি জটিল। যদিও বিশ্বকাপের চাপ অনেক বেশি। তবে ইউরোর দলগুলোর কথা চিন্তা করলে দুইটা কৌশলগতভাবে একই। ‘

এমবাপ্পে ২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিলেন। এরপর ২০২২ বিশ্বকাপে তার দল ফাইনালে গিয়ে হারে আর্জেন্টিনার কাছে। সেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক মেসি পরে এমবাপ্পের যুক্তি খণ্ডন করেন। তিনি বলেন, ‘ইউরো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এমবাপ্পে আর্জেন্টিনা, ব্রাজিল এবং উরুগুয়ের মতো তিন বিশ্বকাপজয়ী দলের কথা ভুলে গেছে। বিশ্বকাপে বিশ্বের সেরা দলগুলো খেলে। যে কারণে বিশ্বকাপ জেতা সবার স্বপ্ন। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit