বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের দুঃসংবাদ দিলো কানাডা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভিসা ইস্যু কমানো, বৈধ উপায়ে সীমান্তে পৌঁছানোদের ফিরিয়ে দেয়ার মাধ্যমে বিদেশি পর্যটক ও অস্থায়ী বাসিন্দাদের প্রবেশের দরজা বন্ধ করে দিচ্ছে কানাডা। অতীতে অভিবাসীদের সাদরে গ্রহণ করলেও, বর্তমানের চিত্র একেবারেই ভিন্ন। 

আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কানাডায়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে রয়েছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন উদারপন্থি সরকার। আর তাই ক্ষমতায় টিকে থাকতে বিদেশি ভ্রমণকারী, অস্থায়ী বাসিন্দা ছাড়াও স্থায়ী অভিবাসীদের সংখ্যা কমানোর চেষ্টা করছে ট্রুডোর সরকার।

এমনকি দেশটিতে বর্তমানে আবাসন সংকট ও বাসা ভাড়া বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে অভিবাসীদের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৫ হাজার ৮৫৩ জন বিদেশি দর্শনার্থীকে প্রবেশ করতে দেয়নি কানাডা। এদের মধ্যে ছিলেন ছাত্র, কর্মী ও পর্যটক। যা ২০১৯ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। 

 
২০২৪ সালের প্রথম সাত মাসে প্রতি মাসে গড়ে ৩ হাজার ৭২৭ জন বিদেশিকে ফিরিয়ে দেয়া হয়। যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। এছাড়া, জুলাই মাসে ২৮৫ জন ভিসাধারীকে অযোগ্য ঘোষণা করা হয়। এর আগে এমন চিত্র দেখা যায় ২০১৯ সালের জানুয়ারিতে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির একজন মুখপাত্র জানান, অভিবাসন প্রবণতা বা নীতি পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে, কম সংখ্যক ভিসা অনুমোদন করছে দেশটির অভিবাসন বিভাগ।

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit