বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মেসি-ডি মারিয়াকে ছাড়া ‘নতুন’ আর্জেন্টিনার অনুশীলন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : পুনর্বাসন প্রক্রিয়া শেষে মেসিকে শিগিগিরই দেখা যাবে ইন্টার মায়ামির ম্যাচে। কিন্তু ইনজুরির কারণে তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা করতে হয়েছে লিওনেল স্ক্যালোনিকে। মেসি ছাড়া আর্জেন্টিনা যে কতটা নির্জীব সেটা ইজিজায় অনুশীলনে সতীর্থদের চোখেমুখে ছিলো স্পষ্ট। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ চিলি। ১০ সেপ্টেম্বর পরের ম্যাচে তাদের সামনে চ্যালেঞ্জ কলম্বিয়ার। কোপা আমেরিকার ফাইনালে যাদের হৃদয় ভেঙ্গে সবচেয়ে বেশি শিরোপা জয়ের গড়েছিল আর্জেন্টিনা।

মেসি ছাড়াও কোপার ফাইনালে আর্জেন্টিনা দল থেকে অবসরে গেছেন অনেক সাফল্যের রূপকার অ্যানহেল ডি মারিয়া। বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলেও রাজত্ব করছে আলবিসেলেস্তেরা। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে চিলি। মেসি, ডি মারিয়ার শূন্যতা মেনে নিয়েই নিজেদের খেলা চালিয়ে যেতে চায় সতীর্থরা। কাজটা কঠিন হলেও মানিয়ে নেয়ার চেষ্টা তাদের।

ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ বলেন, ‘আমাদের সব সময় যে কোন পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। এটাই ফুটবলারদের কাজ। মেসি নেই , ডি মারিয়া অবসরে গেছে। ওরা আমাদের প্রাণ। সব সময় দলকে চাঙ্গা করে রাখার অদ্ভূত শক্তি ওদের আছে। কিন্তু কিছু করার নেই আমাদের এগিয়ে যেতে হবে। মেসি, মারিয়াদের ছাড়া খেলা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

মেসি ডি মারিয়াকে ছাড়াই বাছাইয়ের দুই ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখতে চায় আর্জেন্টিনা। লিসান্দ্রো বলেন, ‘চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এ দুই ম্যাচে পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করে জয় পেতেই হবে। কলম্বিয়াকে হারানো সহজ হবে না। ওরা কোপার ফাইনালের শোধ নিতে চাইবে। আমাদের তাই সতর্ক থাকতে হবে।’

চেনা কন্ডিশনে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। 
 

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit