শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামে গলায় ফাঁস দিয়ে লোমান সরকার হৃদয় (২০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে হৃদয়।

হৃদয় ওই এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে। সে ওই এলাকার মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করতো বলে জানিয়েছে পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সে ঘরেই অবস্থান করছিলো হৃদয়। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি আম গাছের নিচে গলায় রশি পেছানো অবস্থায় হৃদয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেন। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ওই কিশোর নেশার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ‍৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit