শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে কালা-ই-বখতিয়ার এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলায় ছয় জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।  মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) হামলার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে কাবুলের এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জারদান বলেন, হামলাকারী তার নিজের দেহে সংযুক্ত শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়, যার ফলে ঘটনাস্থলেই ছয় জন প্রাণ হারান এবং ১৩ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) খোরাসান শাখা (আইএসকেপি) এই ধরনের হামলার জন্য দায়ী। তবে হামলার এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি।  

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সহিংসতা বেড়ে গেছে। প্রায় প্রতি সপ্তাহেই সেখানে আত্মঘাতী হামলা কিংবা অন্যান্য আক্রমণের ঘটনা ঘটছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit