শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতিতে তেমন ইচ্ছুক নন নেতানিয়াহু: বাইডেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেন জানালেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে তেমন একটা ইচ্ছুক নন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এছাড়া জিম্মি মুক্তির ব্যাপারেও তিনি তেমন একটা আগ্রহ দেখাননি। রোববার সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে ৩ লাখের বেশি মানুষ এবং দেশটির অন্যান্য শহরে আরো ২ লাখের বেশি নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেন।

এরই প্রেক্ষিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির ব্যাপারে তেমন একটা ইচ্ছুক নন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিবিসি এ খবর জানিয়ে এক খবরে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন।

এরপর জো বাইডেন জানান, তিনি মিশর এবং কাতারের প্রতিনিধিদের নিয়ে নতুন করে যুদ্ধবিরতির একটি প্রস্তাবনা তৈরি করবেন। সেটিই হবে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি বিষয়ক শেষ প্রস্তাবনা।

বৈঠকে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র হাল ছাড়ছে না। তবে যুদ্ধবিরতিতে পৌঁছাতে যতকিছু করা সম্ভব, তা করা হবে। এ বিষয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, এরপরের প্রস্তাবনাটি হবে- ‘হয় গ্রহণ করো, নয়ত একেবারে বাদ’ দাও ভিত্তিতে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit