রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

পানিবন্দি মানুষের পাশে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বপ্নযাত্রা শুরু করেছে নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’। 

এসব এলাকায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে তারা ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

দুই লক্ষাধিক টাকায় প্রায় দুই হাজার মানুষের মাঝে রান্না করা খাবার এবং ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে সংগঠনটি। 

এ কার্যক্রম সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন করতে গত কয়েকদিন ধরে সংগঠনের সদস্যরা চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, গুড়, বোতলজাত পানি, শিশু খাবার, স্যানিটারি ন্যাপকিন, ওষুধসহ বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করেন।

এছাড়া ত্রাণ কার্যক্রমে এগিয়ে এসেছে নড়াইলের ‘মানবিক সেবা ফাউন্ডেশন’ ও  ‘মানবিক জঙ্গলগ্রাম’ নামে আরও দুটি সংগঠন। সবমিলে নড়াইল থেকে প্রায় তিন লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করছে তিনটি সামাজিক সংগঠন।

এদিকে, এর আগে ২০২২ সালের ২৭ জুন নড়াইল থেকে প্রায় ৪৬৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিলেট-সুনামগঞ্জের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে ছিলো স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা। এবার নড়াইল থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্ণীপুর  ও কুমিল্লার পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালো।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ জানান, ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায়, ছিন্নমূল ও ভাসমান বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় এবার বানভাসি ফেনী, নোয়াখালী, লক্ষ্ণীপুর ও কুমিল্লার পাশে দাঁড়ানোর চেষ্টা তাদের।  

পড়ালেখার খরচ থেকে টাকা জমিয়ে সংগঠনের সদস্যরা বন্যাদুর্গতদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। এছাড়া তাদের পরিবার-পরিজন ও প্রবাসী আত্মীয়-স্বজন এ কাজে সহযোগিতা করেছেন। তাদের সংগঠনে সদস্য সংখ্যা ৪৫ জন। এদের বেশির ভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে মির্জা গালিব সতেজ ছাড়াও রয়েছেন এসএম শাহ পরান, সোহাগ ফরাজী, মোহাম্মদ হানিফ, সৌরভ হোসেন, নিপা খাতুন, পালকি, সিকদার জাহিদ হাসান, মহিউদ্দিন, সোহেল রানা, রনি, মানবিক জঙ্গলগ্রামের প্রতিষ্ঠাতা সৈয়দ মাজহারুল ইসলাম, পরিচালক মশিউর রহমান কবির, পরিচালক (অর্থ) জান্নাতুল নাঈম, নুরুন্নবী, পরিচালক (সমন্নয়) শান্ত আলী, আমিদ আলী, সৌরভ আলী, শাহীন আলী, রাহাত আলী, অনিক আলী, মোহাম্মদ রাহুল বেগসহ অনেকে।

এ ধরণের মানবিক ও সামাজিক কাজ দেখে অনুপ্রেরণা যুগিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও। এসব সংগঠনের পাশাপাশি অন্যদেরও বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শহর সমাজসেবা কর্মকর্তা সুজা উদ্দীন। তিনি বলেন, বিভিন্ন সংকটকালীন সময়ে ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবারও বন্যাদুর্গত এলাকায় তারা যে ধরণের কার্যক্রম হাতে নিয়েছে, তা প্রশংসনীয়। 

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit