শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীর পল্লীতে পূর্ব সত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাড়ী ভাংচুর ও হামলা করে

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৪৫ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির তেলিপাড়া গ্রামে মোঃ এনামুল হক এর সাথে প্রতিপক্ষদের পূর্বের সত্রুতার জের ধরে বাড়ী ভাংচুর ও হামলা করে। এই ঘটনায় মোঃ এনামুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী তেলিপাড়া গ্রামের মোঃ ফজলুর রহমান এর পুত্র মোঃ এনামুল হক (৩৭) এর গত ২৭/০৮/২০২৪ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, সন্ধ্যা সাড়ে ৬টায় এলুয়াড়ী নতুন আবাসন গ্রামে গিয়ে প্রতিপক্ষরা পূর্বের সত্রুতার জের ধরে মোঃ আলতাফ হোসেন (৩৮) পিতা: মকছেদ মন্ডল, মোঃ ইমরান (২৮) পিতা: মোজাফ্ফর রহমান, মোঃ আনিছুর রহমান (৪১) পিতা: মৃত আব্দুল হামিদ, মোঃ আল মাহাবুবুর (৪৫) পিতা: মৃত আব্দুল হামিদ, মোঃ আলমগির পিতা: মৃত আব্দুল হামিদ সর্বসাং-এলুয়াড়ী (লিচুপাড়া) গংরা দলদ্ধ হয়ে ৩০-৪০ জন ব্যাক্তি এলুয়াড়ী নতুন আবাসন গ্রামে গিয়ে দেশিও অস্ত্র পশুকুড়া, রামদা, লোহার রড়, হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে বাড়ী ভাংচুর ও তান্ডব চালায় মোঃ এনামুল হক প্রাণের ভয়ে বাড়ী থেকে পরিবার পরিজন নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বাড়ীতে ফিরে এসে দেখে প্রতিপক্ষরা বাড়ীর মালামাল লুট করে এবং ভাংচুর চালায়। ফুলবাড়ী সোনালী ব্যাংক থেকে উত্তোলনকৃত ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ঘরের ডয়ারে থাকা ৮০ হাজার টাকা পাসপোর্ট ও জমির দলিল সহ বাড়ীতে থাকা হাঁস মুরগি স্বর্ণালঙ্কার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় মোঃ এনামুল হক জানান, আমি এলুয়াড়ীর নতুন আবাসন প্রকল্পে সরকারি ভাবে বাড়ী বরাদ্দ পাই, সেই বরাদ্দ পাওয়া বাড়ীতে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। প্রতিপক্ষদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ থাকার কারণে আমার বাড়ীতে হামলা করে। আমি প্রশাসনরে কাছে ন্যায় বিচার চাই।

ফুলবাড়ী থানার পুলিশ এই ঘটনা জানার পর ঐ দিন রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউপি চেয়ারম্যান নবিউল ইসলাম আবাসন প্রকল্পে যান এবং ঘটনা পরিদর্শন করে গ্রাম পুলিশ পাহারা রাখেন। এ বিষয়ে মোঃ এনামুল হক ২৭/০৮/২০২৪ইং তারিখে ১৩ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit