শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে এমপি, মেয়র, আ‘লীগ নেতা সহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View
???????

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাবেক এমপি, মেয়র, আ‘লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দুর্গাপুর চৌকিতে পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, ২০২৩ সনের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন সকালে স্থানীয় শহীদ মিনারে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করতে যাওয়ার সময় পৌরশহরের কাচারী মোড় এলাকায় মামলায় উল্লেখিত আসামীগণ শান্তিপ্রিয় মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে বিএনপি‘র উপর হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভেঙ্গে মোবাইল ফোন গুলো ছিনিয়ে নিয়ে যায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি‘র নেতাকর্মীদের রক্ষা না করে উল্টো তাদের উপর লাঠিচার্জ শুরু করে। ওই সময় আ.লীগের নেতাকর্মীরা বিএনপি‘র নেতাকমীদের উপর হামলা ও গুলি ছুড়লে, এতে বিএনপি‘র অসংখ্য নেতাকর্মীরা গুরুতর আহত হয়। এর মধ্যে আবু সিদ্দিক রুক্কু‘র ডান পায়ের হাড় ভেঙ্গে যায় এছাড়া পুলিশ সদস্যদের অতর্কিত গুলিতে বিএনপি নেতা শিশির ও স¤্রাট গণি গুরুতর আহত হয়।

উক্ত মামলায় নেত্রকোনা -১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ‘লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, দুর্গাপুর থানার এসআই সুভাশিষ গাঙ্গুলী, সানোয়ার হোসেন, মো. আসাদুজ্জামান সহ ৪৭ জন আ.লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২শত জনকে আসামী করা হয়।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit