শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

আখাউড়ায় বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩১৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : “সব কিছুর উর্ধ্বে জীবন ও মানবতা এবং জীবন ও মানবতা রক্ষাই সর্বোচ্চ ইবাদত” মানবতার রাষ্ট্র ব্যবস্থার রুপকার আল্লামা ইমাম হায়াত কর্তৃক প্রদত্ত এই মানবিক চেতনা ও দায়িত্ববোধে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আখাউড়ায় বন্যাদুর্গত অঞ্চলে পানি বন্দী মানুষকে উদ্ধার ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং ঔষধ সরবরাহ করতে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতে অনেক ঝুঁকি নিয়ে কয়েকশত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনে, ত্রাণ সহায়তা করে কষ্টে থাকা পানিবন্দী মানুষের মাঝে। শুক্রবারও তারা আখাউড়া ও কসবায় উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা করেছে। তারা জানায়, এ সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত চালিয়ে রাখবে। দেশ ও দেশের বাইরে থাকা সকল মানবিক মানুষদের প্রতি তারা এ সংকটে সার্বিকভাবে এগিয়ে আসারও আহবান জানায়।

অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তারা একটি ফ্রি মেডিকেল টিম গঠন করছে বলেও জানাগেছে, একইসাথে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অন্যান্য সকল বন্যা কবলিত জেলায় পানিবন্দী অঞ্চলেও অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য সেখানকার দায়িত্বশীল প্রতিনিধিরা কাজ করছে বলেও জানান তারা। এসময় তারা উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সাথেও দূর্গম অঞ্চলে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতে দেখা গেছে। বন্যাদুর্গত অঞ্চলে মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তা কাজে সার্বিক তত্ত্বাবধানে ব্রহ্মণবাড়িয়া জেলায় ছিলেন আজাদুর রহমান, অধ্যাপক শাহজাদ হক, আল্লামা শওকত মাহমুদ, মঞ্জু আহমেদ, ডাঃ আমিনুল ইসলাম, কেফায়েত উল্লাহ, শেখ রাসেল, আশরাফুল সরকার, আকাশ আহমেদ, শফিক আহমেদ, বাপ্পি রহমান, আহসান হাবিব, নাজমুল সম্রাট, রাহিম রায়হান, তারেকুল ইসলাম, জুবায়েল লাম্মি, ইউসুফ সরকার, আরমান, শেখ নাইম, লিয়ন আহমেদ সহ আরো অনেকে।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit