সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

এক বালতি দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা  যুবকের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : ক্যাসিনো জুয়া খেলে জীবনের সব কিছু ধ্বংস করে অবশেষে লালমনিরহাটের হাতীবান্ধায় জহিরুল ইসলাম (৩৫) নামে এক জুয়াড়ি এক বালতি দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়তে প্রতিজ্ঞা করার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনের একটি সড়কে দুধ দিয়ে গোসল করেন তিনি। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
অনলাইন জুয়া ছাড়ার শপথ নিতে এক বালতি দুধে গোসল করেন জহিরুল ইসলাম। যারা যারা ক্যাসিনো সহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন জীবন ধ্বংন করার মত জুয়া খেলা থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানান। জাহিরুল ইসলাম বলেন, গত এক বছরে আমি প্রায় ১৫ লক্ষ টাকা হারিয়েছি জুয়ার আসরে। এতে আমার ব্যবসা শখের মোটর সাইকেল সবে বিক্র করতে হয়েছে। এখন প্রায় নিশ্ব আমি। শুধু অর্থ সম্পদই নষ্ট হয়নি, সংসারেও অশান্তি চলে এসেছিল।তাই দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছি। আজকের পর থেকে আর জুয়ার আসরে না জড়াতে প্রতিজ্ঞা করেছি। একই সাথে যারা জুয়ায় আসক্ত হয়েছেন বা হতে যাচ্ছেন তারা যেন মরণ নেশা থেকে বেড়িয়ে আসেন। এখানে লাভের চেয়ে ক্ষতির পরিমান অনেক বেশি।জহিরুলের বাবা আবুল কাশেম বলেন, ছেলে জুয়ায় আসক্ত হয়ে সব কিছু হারিয়েছে। এখন সে তার ভুল বুঝতে পেরে নিজে থেকে জুয়া ছাড়তে প্রতিজ্ঞা করেছে শুনে খুশি লাগছে। ছেলের মঙ্গলের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit