শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

লোহিত সাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে বার বার হামলায় অগ্নিদগ্ধ গ্রিসের একটি তেলবাহী জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করেছে ফ্রান্সের একটি ডেস্ট্রয়ার। বৃহস্পতিবার (২২ আগস্ট) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

হামলার সময় জাহাজটি পশ্চিম ইয়েমেন থেকে ৭৭ নটিক্যাল মাইল (১শ ৪৩ কিলোমিটার) দূরে লোহিত সাগরে অবস্থান করছিল বলে গ্রিসের শিপিং মন্ত্রণালয় ও দ্য ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে।

এদিকে, ইউকেএমটিও জানিয়েছে, বার বার হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে যায়। এতে করে জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দ্য ইউরোপীয়ান’স রেড সি নাভাল মিশন জানিয়েছে, খবর পেয়ে ফ্রান্সের ডেস্ট্রয়ারটি জ্বলন্ত জাহাজ থেকে ২৫ জন নাবিক উদ্ধার করতে সক্ষম হয়। ২৫ জন নাবিকের মধ্যে ২৩ জন ফিলিপিনো এবং দুইজন ছিলেন রাশিয়ান। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গ্রিসের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী ক্রিসটোঢার স্টাইলিয়ানিডেস এ ঘটনার নিন্দা করে বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক জাহাজের জন্য বড় ধরনের হুমকি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/রাত ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit