শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

“রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে” বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানি এসোসিয়েশনের কমিটি গঠন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাট পাটগ্রামে বুড়িমারী স্হলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক  এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (২ আগষ্ট) দুপুরে বুড়িমারী স্হলবন্দর সভাকক্ষে আবু রাইয়ান রছি (প্রোঃ মেসার্স রাইয়ান কন্সট্টাকশন) আহবানে স্হলবন্দরের একটি শক্তিশালী আমদানিকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন গঠন ও ব্যবসা সম্প্রসারণের জন্য সম্প্রতি রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আমদানিকারক ও রপ্তানিকারক  সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়।দেশের চলমান পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে  আমদানিকারক ও রপ্তানিকারক  সদস্যদের মতামতের ভিত্তিতে আমদানিকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন কমিটি গঠন করা হয়।এ সকল সদস্যের মতামতের ভিত্তিতে আবু রাইয়ান রছি( রাইয়ান কনস্ট্রাকশন) কে সভাপতি ও আনিছুর রহমান প্রধান রাজু (কনক এন্টারপ্রাইজ) কে সাধারণ সম্পাদক করা হয়। 

অনুষ্ঠানেবুড়িমারী স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম প্রধান(সেলিনা ট্রেডার্স) এরসভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবীর সওদাগর, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেন সিন্টু ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সফিয়ার রহমান (রাজ ট্রেডিং),রেজওয়ান হোসেন ( তাইফুর ট্রেডার্স ), নুরুজ্জামান ( এস এ ট্রেড লিংক), আনোয়ারুল ইসলাম দিপু( তারেক এন্টারপ্রাইজ), ফরহাদ হোসেন লিটন( ফারিয়া এন্টারপ্রাইজ) , আসাদুজ্জামান আসাদুল (বাবর ট্রেডার্স) প্রমুখ।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit