শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

হাতীবান্ধায় পিস্তলসহ যুবক আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আপেল মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত।

বুধবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।  এ সময় তার কাছ থেকে ২ ব্যাগ গাঁজাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আপেল উত্তর গোতামারী এলাকা আজিজার রহমানের ছেলে বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় তার নেতৃত্বে উপ-পরিদর্শক সামছুল হকসহ পুলিশের একটি দল আপেলের বাড়িতে অভিযান চালায়। ওই সময় তার বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ২ ব্যাগ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি আরও জানান, এ ঘটনায় আপেলের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বলা যাবে। কারও সংশ্লিষ্টতা পেলে গ্রেপ্তার করা হবে।

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit