বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

বৃষ্টির পানি ঘরে, আইপিএসের মেশিন সরাতে বিদ্যৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় আইপিএসের মেশিন সরাতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাকন কর্মকার (৩০)উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের হারাধন কর্মকারের ছেলে।  

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়।  এরপর অতি বৃষ্টির কারণে নিহত কাকনের বসতঘরে পানি উঠে যায়।

পানি উঠে যাওয়ায় বুধবার সন্ধ্যার দিকে আইপিএস মেশিন সরাতে গিয়ে অসাবধনা বসত আইপিএসের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই কাকনের মৃত্যু হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit