রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

কলমাকান্দায় জমির বিরুধের জের ধরে হামলায় আহত ৭

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত হামলায় আহত হয়েছে ৭ জন। এ ঘটনায় আহত মোঃ আবুল হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- মোঃ রতন মিয়া (২৬), মোঃ সেলিম মিয়া(৪৯), মোঃ ফিরোজ মিয়া (২৫), রতন মিয়া স্ত্রী মোসাঃ শিরিনা আক্তার (২৬)সহ ১০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪- ৫জন। অন্যদিকে আহত হয়েছেন- মোসাঃ পরভীন আক্তার(৩৩), মোঃ সুলতান মিয়া (৩০), মোঃ শাহজাহান (৩৫), মোঃ জিয়াউর রহমান(৪২), মোঃ আব্দুল মালেক (৫৫), মোঃ ওয়াসিম(৩০) ও মোঃ মিয়া চান(৬৫)।

অভিযোগে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দার বানিয়াপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের সাথে একই গ্রামের রতন মিয়াদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার নিজ বাড়ি আঙ্গিনায় এসে বসতঘরে প্রবেশ করিয়া পরিকল্পিত ভাবে অগ্নিসংযোগ ও লুটপাট করে রতন মিয়া ও তার লোকজন। পরের দিন রবিবার সকালে পুনরায় রড বাঁশ, চেলা নিয়ে এসে আক্রমণ করেন হাড়ভাংগা ও রক্তাত্ত জখম করে।

তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে বাবুল হোসেন ও ছোট ভাইসহ স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায়। তারা এখনও হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় মোঃ আবুল হোসেন বাদী হয়ে মোঃ রতন মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ ফি$রোজ মিয়াসহ ১০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪- ৫জনের বিরুদ্ধে গত মঙ্গলবার কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।

আহত আবুল হোসেন বলেন, আমাদের সাথে পারিবারিক ভাবে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই জের ধরে রবিবার আনুমানিক ১০টায় দিকে আমার মা ও স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে নীলা ফোলা জখম করে রতনসহ তার ভাইয়েরা। ওইদিনেই সকালে তাদের ডাক চিৎকার শুনে বাড়ির দিকে আসলে পরিকল্পিতভাবে আমি সহ আমার পরিবার ও ভাইকে খুন করার উদ্দেশ্যে এলোপাতারি রড, বাঁশ, চেলা দিয়ে আঘাত শুরু করে।

মারাত্মকভাবে হাড়ভাংগা জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোক আসতে দেখে রতন মিয়াসহ বিবাদীরা চলে যায়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ লুৎফুল হক মামরা দায়ের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit