শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীর পল্লীতে জোরপূর্বক প্রতিপক্ষদের বাড়ী দখলের চেষ্টা ও ভাংচুর

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর উত্তর পাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীনের প্রতিপক্ষরা জোরপূর্বক বাড়ী দখলের চেষ্টা ও ভাংচুর করেন। গত ১৯/০৮/২০২৪ইং তারিখে রামভদ্রপুর উত্তর পাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীনের ফুলবাড়ী থানায় দায়েরকৃত ইজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের মোঃ আনিছুর রহমান (৫৮), পিতা: মৃত ছেফাতুল্ল্যা সরকার, মো: রাজু আহম্মেদ (৩৫), মোঃ রঞ্জু আহম্মেদ (৩৮) উভয়ের পিতা: আনিছুর রহমান, মোঃ ফারুখ হোসেন (২৪) পিতা হাবিবুর রহমান, মোঃ তসলিম উদ্দীন (৪৫) পিতা: আব্দুল জব্বার গংরা গত ০৯/০৮/২০২৪ইং তারিখে দুপুর সাড়ে ১২টায় বেশ কিছু লোকজন নিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে জয়নাল অবেদীন এর বাড়ীতে জোর পূর্বক দখল করার চেষ্টা করেন।

দখল করতে না পেরে বাড়ীতে ব্যাপক লুটপাট ও ভাংচুর করে ও অফুরন্ত ক্ষতিসাধান করে। বাড়ীতে থাকা ২৫ সিসি’র মটর সাইকেল নিয়ে গিয়ে আগুন ধরে জ্বালিয়ে দেন। এ তে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। বাড়ীর মালামাল বের করে প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় মোঃ আনিছুর রহমান, ফারুখ হোসেন ও মোঃ মিলনকে দেশীয় অস্ত্রসহ এবং হুকুম দাতা ফিরুজ্জামানকে হাতে নাতে আটক করে আইনপ্রয়োগকারী সংস্থা। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তির নিকট মুসলেকা নিয়ে ছেড়ে দেন। এই ঘটনায় জয়নাল আবেদীন এর স্ত্রী মোঃ নুর নাহার বেগম (৫৫) আহত হলে ঐ দিনেই তাকে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। ফুলবাড়ী থানার কার্যক্রম বন্ধ থাকায় মামলার ইজাহারকারী জয়নাল আবেদীন অভিযোগ করতে পারেনি। গত ১৯/০৮/২০২৪ইং তারিখে ০৯ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

যাহার নং-০৮, তারিখ-১৯/০৮/২০২৪। জযনাল আবেদীন জানান, প্রতিপক্ষরা গত ০৯/০৮/২০২৪ইং তারিখে কোট আন্দোলনের মধ্যে দলবদ্ধ হয়ে তারা আমার বাড়ীতে ্এই ঘটনা ঘটায়। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মামলা হয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit