রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

লালমনিরহাটে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা। সোমবার (১৯ আগস্ট) দুপুরে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে বিক্ষোভ করেন তারা। 

শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা জানান, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন যোগদানের পর থেকে নানান অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ করে প্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন। এসব অনিয়ম দুর্নীতিসহ নৈতিক স্থলনের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থী অভিভাবক ও সহকারী শিক্ষকরা। তাদের আন্দোলনের অংশ হিসেবে সোমবার ক্লাশ বর্জন করে মাদরাসা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় অধ্যক্ষ সোসলেম উদ্দিনের দ্রুত পদত্যাগের দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit