মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

সাগরে পণ্যবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ শ্রমিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : সাগর পথে পণ্য বোঝাই করে চট্টগ্রাম থেকে কুতুবদিয়া আসার পথে ভারি বৃষ্টির কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারের ৮ জন শ্রমিকের মধ্যে সাত জনকে উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম নামে এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। 

সোমবার ভোর ৪টার দিকে বাঁশখালী কয়লা বিদ্যুৎসংলগ্ন গহিরা পয়েন্টের সাগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইব্রাহিমের বাড়ি কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী গ্রামে।

জানা গেছে, দ্বীপ উপজেলার নিত্যপ্রয়োজনীয় পণ্য সাগর পথে আনা-নেওয়া করতে হয়। প্রতিদিনের মতো পণ্য বোঝাই করে চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকা থেকে সাগর পথে কুতুবদিয়া বড়ঘোপ ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রলারটি। আসার পথে বাঁশখালী কয়লা বিদ্যুৎসংলগ্ন গহিরা এলাকায় এবং কুতুবদিয়ার সাগর পয়েন্টে এসে ভারি বৃষ্টির কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। 

ট্রলারের মালিক আজিজুল হক যুগান্তরকে বলেন, ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে অন্য একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ জানান, সাগর প্রচণ্ড উত্তাল থাকলেও জয় বাংলা জাহাজের সহযোগিতায় উদ্ধারকাজ চলছে। প্রতিকূল মুহূর্তেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit