রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

লালমনিরহাটে হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে একটি হত্যা মামলায় আনসার আলী মেম্বার (৬০) ও আব্দুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০) নামে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অভিযুক্ত বাকী ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রবিবার (১৮ আগষ্ট)  দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আনসার আলী লালমনিরহাট সদর উপজেলার কিসামত বিদ্যাবাগিশ এলাকার মৃত ওমর আলীর ছেলে ও আব্দুল মজিদ একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।আদালত সুত্রে জানা যায়,২০১৯ সালে সদর উপজেলার বড়বাড়ী  ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে জনৈক মিঠু প্রফেসর এর জমিতে বিদ্যাবাগিস এলাকার শ্রী বিনোদ চন্দ্রের ছেলে স্বপন রায়কে হত্যা করে লাশ ফেলে আসামীরা পালিয়ে যায়। পর দিন নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ  শুনানীর পর আসামীদের বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারা মোতাবেক অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় দুই আসমী আনসার আলী ও আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। অপড় তিন আসামী নরেশ চন্দ্র, ওমিজা বেগম ও মাহবুবার রহমানকে বেকুসুর খালাস প্রদান করেন আদালত।সাজাপ্রাপ্ত দুই আসমী আনসার আলী ও আব্দুল মজিদকে কারাগারে পাঠানো হয়েছে। তার হাজতবাসের দিনগুলি সাজা থেকে বাদ দিতেও বলা হয় আদেশে।লালমনিরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর( পিপি) আকমল হোসেন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/রাত ৮:১১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit