শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

১২ দিনেও জ্ঞান ফেরেনি পুলিশের গুলিতে আহত রাইয়ানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : সিলেটে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত রাইয়ান আহমদের জ্ঞান ফিরেনি। এয়ার অ্যাম্বুলেন্সে শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের পর দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশের ছোড়া গুলি মাথায় লেগে গুরুতর আহত হয় স্কুলছাত্র রাইয়ান আহমদ। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিনেও তার জ্ঞান ফেরেনি।

জীবনমৃত্যুর সন্ধীক্ষণে থাকা ছাত্রদল কর্মী রাইয়ান আহমদকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার দুপুরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাজধানী ঢাকায় পৌঁছায়। এরপর সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়রপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরীর তত্ত্বাবধানে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। আহত রাইয়ান দক্ষিণ সুরমার সিলাম ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছেলে। চার ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ট রাইয়ান সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সিলেট সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে আহমদ মাথায় গুরুতর আহত হয়। তার জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit