রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের নাম বীর বিক্রম শহীদ তমিজউদদীনের নামে করনের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের নাম বীর বিক্রম শহীদ ক্যাপ্টেন তমিজউদদীনের নামে করনের দাবি উঠেছে।বুধবার (১৪ আগষ্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জের কলেজ শিক্ষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন।

এতে তিনি উল্লেখ করেন যে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় লালমনিরহাট জেলা পরিষদের অর্থায়নে নির্মিত  কালীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামের নাম কেন বিনা ভোটের ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সাবেক  এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পিতার নামে হয়েছে এবং এখনো আছে?এতে তিনি আরও উল্লেখ করেন যে, কোনো ব্যক্তির নামে যদি এটি ( নাম করন)  হতে হয়, তাহলে এটি ( অডিটোরিয়াম) কালীগঞ্জের মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম উপাধি ( খেতাব)  প্রাপ্ত শহীদ ক্যাপ্টেন তমিজউদদীনের নামে কেন হয়নি?

ফেসবুকের স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন যে, সংস্কার ( রাষ্ট্র সংস্কার) যখন হচ্ছে তাহলে এর ( অডিটোরিয়াম) সংস্কার এবং পরিবর্তন ( ইতিবাচক) চাই। এটির ( কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম) নাম বীর বিক্রম ক্যাপ্টেন তমিজউদদীন করা হোক।এখানে উল্লেখ যে ২০১২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে লালমনিরহাট জেলা পরিষদের অর্থায়নে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম নির্মাণ করা হয়।নাম করন করা হয় : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়াম, কালীগঞ্জ, লালমনিরহাট।
এই অডিটোরিয়াম নির্মাণের সময় করিম উদ্দিন আহমেদের ছেলে নুরুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। নুরুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ দিন থেকে রয়েছেন।

নুরুজ্জামান আহমেদ ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ ( আদিতমারী- কালীগঞ্জ) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। ২০১৮ এবং ২০২৪ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি ২০১৪ সালে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমে খাদ্য প্রতিমন্ত্রী পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এমপি হলেও মন্ত্রী পরিষদের সদস্য হতে পারেন নি। সমাজকল্যাণ মন্ত্রী থাকার সময় তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠে। প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে চলতি বছরের ৫ আগষ্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যান। এ অবস্থায় নুরুজ্জামান আহমেদ ও তার একমাত্র ছেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ লালমনিরহাটের কালীগঞ্জের কাশিরাম গ্রামের বাসভবন ছেড়ে অজ্ঞাত স্হানে চলে যান। মুঠোফোন বন্ধ রয়েছে। ৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও সাবেক এমপি নুরুজ্জামান আহমেদের বাস ভবনে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ করেছে।এ দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের নাম ফলক / সাইনবোর্ড থেকে কেবা বা কাহারা লালমনিরহাট-২ আসনের এমপি ( সাবেক)  নুরুজ্জামান আহমেদের বাবা করিম উদ্দিন আহমেদের নাম মুছে ফেলেছে ( উঠিয়ে ফেলেছে)।

এমন অবস্থায় গতকাল রোববার কালীগঞ্জের একজন কলেজ শিক্ষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর সামাজিক যোগাযোগ মাধ্যমে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের নাম বীর বিক্রম শহীদ ক্যাপ্টেন তমিজউদদীনের নামে নাম করনের দাবি তে স্ট্যাটাস দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৪,/দুপুর ১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit