বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম

নরসিংদীতে সাংবাদিককে গুলি করেছে দূর্বৃত্তরা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১২৫ Time View

মো: সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির নামের স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে, হাতুরি দিয়ে পিটিয়ে এবং গুলি করে গুরুতর আহত করা হয়েছে। উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

আহত মনিরুজ্জামান মনির দৈনিক দেশরূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন। স্থানীয় সংবাদিকেরা জানান, মনিরুজ্জামান পার্শ্ববর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। 

এসময় শ্রীরামপুর রেলগেট এলাকায় পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুরি দিয়ে পেটায়। পরে ধারল অস্ত্র দিয়ে কোপানো হয় এবং গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

পরে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় আহত সাংবাদিক মনিরুজ্জামানকে হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ বলেন, ‘মনিরুজ্জামানের হাতে এবং পায়ে গুলি লেগেছে, মাথায়ও গুরুতর আঘাত আছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠিয়েছি।’

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit