রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

‘৩১ মাস ধরে কর্মচারীদের বেতন দিচ্ছে না সালমান এফ রহমানের সাইনোভিয়া’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং আইএলও কনভেনশন লঙ্ঘন করে গত ৩১ মাস ধরে শ্রমিক কর্মচারীদের বেতন দেয়নি সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসি। দীর্ঘ এই সময় ধরে কোম্পানিটি ৩৮০ শ্রমিক কর্মচারীর বেতন বন্ধ রেখেছে  বলে দাবি করেছে সাইনোভিয়ার ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সিনোভিয়া ফার্মার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পিএলসির শ্রমিক-কর্মচারীরা।

এর আগে সোমবার সকালে বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে রাজধানীর সেগুনবাগিচায় সাইনোভিয়া ফার্মার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে কোম্পানিটির শ্রমিক কর্মচারীরা। গত কয়েকদিন ধরে সেখানে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করছেন।

এসময় কোম্পানিটির ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান জানান, বিভিন্ন ছলচাতুরী মূলক আশা দিয়ে দীর্ঘ সময় ধরে বেতন দেওয়ার নামে কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে কোম্পানিটি। কোম্পানিটির সাবেক এমডি এবং বর্তমান চিফ অপারেটিং অফিসার মইনুদ্দিন মজুমদার বার বার আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন হয়নি। আমাদের অফিসের ভেতর ঢুকতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, সর্বদা ক্ষমতার দাপটে দেখিয়ে তারা আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে। দিনের পর দিন আমারা এখানে দাঁড়িয়ে থেকেও কোন ফল পাইনি। আমরা আমাদের ৩১ মাসের বকেয়া বেতন চাই। আমাদের সবার পরিবার আছে। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছে। দেশে নতুন সরকার এসেছে। আমরা আশা করি, তারা আমাদের প্রতি যে অবিচার করা হচ্ছে তার একটি প্রতিকার করবেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জীব চক্রবর্তী বলেন, বেক্সিমকো ফার্মা সানোফিকে কিনে নেওয়ার পর থেকে আমাদেরকে অফিসে ঢুকতে দিচ্ছে না। তারা আমাদেরকে টার্মিনেটও (চাকরিচ্যুত) করেনি। কিন্তু বেতনও দিচ্ছে না। সুপ্রিমকোর্ট একটি মামলায় সাবেক সানোফির কোনো কর্মকর্তা-কর্মচারিকে বরখাস্ত না করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ আদালতের নির্দেশনাও মানছেন না।

উল্লেখ, ২০২১ সালের জানুয়ারি মাসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রায় ৪১১ কোটি টাকায় সানোফি বাংলাদেশ লিমিটেডের ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার কিনে নেয়। সানোফি হচ্ছে ফ্রান্সভিত্তিক একটি বহুজাতিক ওষুধ কোম্পানি। কোম্পানিটি ১৯৫৮ সালে মে অ্যান্ড বেকার নামে এ দেশে ব্যবসা শুরু করে। দীর্ঘ ছয় দশকের এ পথচলায় বেশ কয়েকবার নাম বদল করেছে বাংলাদেশে সানোফির এই অঙ্গপ্রতিষ্ঠান। ২০০৪ সালে তিনটি বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাভেন্টিস বাংলাদেশ লিমিটেড, ফাইসন্স (বাংলাদেশ) লিমিটেড এবং হোয়েকস্ট বাংলাদেশ ম্যারিয়ন রোজেল লিমিটেড একীভূত হয়ে সানোফি-অ্যাভেন্টিস বাংলাদেশ নাম নেয় প্রতিষ্ঠানটি। এর পর ২০১৩ সালে কোম্পানিটির নাম বদলে সানোফি বাংলাদেশ লিমিটেড রাখা হয়।

অন্যদিকে বেক্সিমকো ফার্মা কোম্পানিটি কিনে নেওয়ার পর ২০২২ সালের এপ্রিল মাসে সানোফি বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে সাইনোভিয়া ফার্মা পিএলসি নাম রাখে।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit