রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে সোচ্চার প্রীতি জিনতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : শেখ হাসিনার সরকার পতনের পর দেশের সংস্কার কাজ চলছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব বুঝে নিলেও এখনো সামলে উঠতে পারেননি। মাঝে যে সময়টুকু গেছে তার অসৎ ব্যবহার করেছে সুযোগসন্ধানী একটি মহল।

শেখ হাসিনা গণভবন ছাড়ার পরই তার এই বাসভবন লুটপাতের মধ্য দিয়ে শুরু হয় সহিংসতা। এরপর জাতির পিতার স্মৃতি সম্বলিত ধানমণ্ডি ৩২-এর বাড়ি থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে সগৌরবে দাঁড়িয়ে থাকা তার ভাস্কর্যগুলো গুড়িয়ে দেওয়া হয়।

প্রীতি জিনতা । ছবি: ইন্সটাগ্রাম


কিন্তু সঙ্গীতশিল্পী রাহুল আনন্দ কিংবা খুলনা বেতারের আরেকজন সনাতন ধর্মাবলম্বী শিল্পীর বাড়ি ভাঙচুর এবং দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের বাড়িতে আগুন ও মন্দির-প্যাগোডা ভাঙচুর, লুটপাত, খুন, নির্যাতনের ঘটনা কোন ক্ষোভের ফসল?

এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া এক্স-এ সোচ্চার হয়েছেন প্রীতি। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ করবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।’

সঙ্গীতশিল্পী রাহুল আনন্দর বাড়ি পুড়ে ছাই


প্রীতি ছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগেই মুখ খুলেছিলেন ইমরান হাশমি, সোনু সুদ, রাভিনা ট্যান্ডনের মতো নামকরা বলিউড তারকারা।

এদিকে দেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ করছেন সনাতন ধর্মাবলম্বীরা, যা নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে জোরালো প্রতিবাদ।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit