বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং মারা গেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পরে শনিবার (১০ আগস্ট) তিনি মারা যান বলে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং দীর্ঘ অসুস্থতার পরে শনিবার রাতে মারা গেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তারা জানান, দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নটওয়ার সিং, সেখানে তিনি গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন।

কে নটওয়ার সিং ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন। শনিবার গভীর রাতে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ওই সূত্রটি শনিবার গভীর রাতে পিটিআইকে জানিয়েছে, ‘তার (কে নটওয়ার সিং) ছেলে হাসপাতালে আছেন এবং পরিবারের আরও অনেক সদস্য তার জন্মস্থান থেকে দিল্লিতে আসছেন শেষকৃত্যের জন্য। রোববার দিল্লিতে শেষকৃত্যের পরিকল্পনা করা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন না।’

এনডিটিভি বলছে, সাবেক কংগ্রেস সংসদ সদস্য কে নটওয়ার সিং ২০০৪-০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ’র প্রথম সরকারের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit