রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

রামিসা হত্যার বিচার হোক স্পেশাল ট্রাইবুনালে

লুৎফর রহমান, রাজনীতিবিদ ও লেখক।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৫ Time View

শিশু রামিসাকে ধর্ষণ অতঃপর নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডটি ঘটেছে আমার অবস্থান থেকে ৫০০ মিটার দূরেই। একই এলাকার বাসিন্দা আমরা।

শিশু রামিসাকে ধর্ষণের সময় কি ঘটেছিল তা আন্দাজ করতে গিয়ে শিউরে উঠি। ধর্ষণের পর রামিসার কোমল শরীরটাকে কিভাবে কেটে কুটে টুকরা করা হয়েছে তা ভাবতে গেলেই মাথা ঘুরে যায়। বমি বমি ভাব হয়।

আমি খেতে পারিনা, ঘুমাতেও পারিনা। চোখের সামনে ভাসে দ্বিতীয় শ্রেণীতে পড়া শিশু রামিসার করুন আর্তনাদ। বেঁচে থাকার আকুতি নিয়ে রামিসার সরব চিৎকারে ভাসছে দেশ। মানুষ কাঁদছে ,মানুষ আহাজারি করছে। এক চিল চিৎকারে আকাশে তরঙ্গ প্রবাহ চলছে।

রামিসার বাবার কথা শুনে চোখে পানি আসেনি এমন লোক খুঁজে পাওয়া যাবেনা। কি নিদারুন কষ্টের কথা রামিসার বাবা বলে গেল দেশবাসীকে।

পায়ের স্যান্ডেল দেখিয়ে বলেছে -ছেঁড়া স্যান্ডেল সেলাই করে পড়ি, কিন্তু রামিসার কোন চাওয়াকে আমি অপূর্ন রাখিনি। রামিসার শেষ আবদার ছিল একটা বোরখার। সেটাও কিনে দিয়েছে রামিসার বাবা।

সমস্ত বাংলাদেশটা গুমোট রূপ ধারণ করেছে। চারিদিকে নিথর আর নিস্তব্ধতা। চারিদিকে শুধু রামিসার জন্যে হাহাকার করা এক দীর্ঘশ্বাস ছড়িয়ে বেড়াচ্ছে। নিঃশ্বাসে যেন এক বিষবাষ্প !

বিচার নিয়ে রামিসার বাবার কথা গুলো আরও ভয়াবহ। কি হবে বিচার চেয়ে ? ১৫ দিন পর আরেকটা ঘটনায় চাপা পড়ে যাবে রামিসার কথা। মানুষ ভুলে যাবে রামিসার নির্মম হত্যাকান্ড। বিচারের বাণী নিভৃতেই কাঁদবে।

কিন্তু তা হতে দেয়া যাবে না। সরকারের কাছে অনুরোধ -সব বিচার গতানুগতিক প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে এমন কোন কথা নেই। স্পেশাল ট্রাইবুনালের মাধ্যমেও এই বিচার সম্পন্ন করা যায়। খুব দ্রুত এই বিচার সম্পন্নের মধ্যেই ধর্ষক ও ঘাতকদের মেসেজ দেয়ার এই সুযোগ হাতছাড়া করার সুযোগ নেয়া ঠিক হবেনা। এক রামিসার জীবনের বিনিময়ে হয়ত হাজারও রামিসার জীবন নিরাপদ হবে। সরকার বাহাদুর, ভেবে দেখুন বিষয়টি।

 

 

লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে চারটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত পাঠক মহলে। গঠনমূলক ও ইতিবাচক লেখনীতে তিনি এক নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছেন।

 

কিউএনবি/বিপুল/২১.০৫.২০২৬/বিকাল ৫.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit