মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সোনামসজিদ সীমান্ত পথে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকার মেইন পিলার ১৮৬ এর কাছে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আটক ওমর ফারুক গোদাগাড়ী পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

বিজিবি জানায়, গত ৫ আগস্ট থেকে বোনের বাড়িতে পালিয়ে আত্মগোপনে ছিলেন ওমর ফারুক। তিনি গা ঢাকা দেয়ার জন্য অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় বাংলাদেশি নগদ ২৮ হাজার ৫০০ টাকা, একটি ডেবিট কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit