বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৭৩ Time View

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের পাঠানপাড়া-ফুড অফিস সংলগ্ন এলাকায় এই স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। 

এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহিদ তারিক হোসেনের বাবা আশাদুল ইসলাম, পুলিশ সুপার রেজাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিনুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক ইয়াছিন হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে শহিদের স্মরণে এই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। আগামী ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট এই স্তম্ভে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। উদ্বোধন শেষে শহিদের আত্মার মাগফিরাত ও জুলাই আন্দোলনে আহতের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit