শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি-জমাসংক্রান্ত পূর্বের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে পূর্বের জমি-জমাসংক্রান্ত জের ধরে উত্তেজনা চলছিল সালালপুর এলাকার ডা. মিজানুর রহমানের গ্রুপের সঙ্গে একই এলাকার এমদাদুল গ্রুপের। গত তিন দিন আগে এমদাদুল গ্রুপের  তরিকুল, কামরুল, শফিকুলকে মারধর করে ড. মিজানুর রহমানের সমর্থকরা।

এরই জের ধরে মঙ্গলবার দুপুরে পালটা হামলা করে এমদাদুল গ্রুপের সমর্থকরা। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়রা আরও জানান, ঘটনাটি কোনো রাজনৈতিক নয়। তবে উভয়পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পূর্বের জমি-জমাসংক্রান্ত জের ধরে উভয়পক্ষের মধ্যে এ ঘটনা ঘটতে পারে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit