রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের তিন যুবদল নেতাকে স্থায়ী ভাবে বহিষ্কার করেছে জেলা যুবদল। 
শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে বহিষ্কারের বিজ্ঞপ্তিটি জেলা যুবদল সাংবাদিকদের জানালেও বহিষ্কারের তারিখ ৮ ই আগস্ট দেখানো হয়েছে।

বহিষ্কার পত্রে উল্ল্যেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী  কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মোঃ মাইদুল ইসলাম আব্বাস, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি, মোঃ শাহআলম মন্ডল, ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি, মোঃ সাইদুল ইসলাম-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ,  ৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী ভাংচুর ও সহিংসতা ছড়িয়ে পরলে লালমনিরহাটেও বিভিন্ন সহিংসতার খবর পাওয়া যায়। বিভিন্ন স্থানে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন আওয়ামীমনা নেতা ও ব্যবসায়ীকে ফোন দিয়ে ও বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে চাঁদা চাওয়া হয়। এসব সুনির্দিষ্ট কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়।

অপরদিকে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী সহিংতা ও অরাজকতা প্রতীরোধে দ্বিতীয় স্বাধীনতার পর প্রতিদিন শান্তি সমাবেশ করছেন। পাশাপাশি তিনি নিজে পায়ে হেটে হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন মন্দিরে যেন কোন রকম হামলার শিকার না হয় সেদিকে নজর রাখছেন। এসময় তিনি সাধারণ জনগণকে বিএনপির কেউ যদি বিশৃঙ্খলা ও হুমকি দেয় সরাসরি তাকে জানানোর আহবান জানিয়েছেন। এছাড়াও দলীয় কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারী দিয়েছেন তিনি।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিন করে জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিচ বলেন, চলমান পরিস্থিতিতে নেতা-কর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা রয়েছে। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই। এরপরেও তাদের দলের কোন নেতাকর্মী এরকম কোন ঘটনা ঘটিয়ে থাকলে তাদের তালিকা সংগ্রহ করে সাংগঠনিক ব্যবথা নেয়া হবে। কোন অরাজকতা মেনে নেওয়া হবেনা। আমরা শান্তিপূর্ণ জেলা এবং বাংলাদেশ গড়তে সজাগ রয়েছি।

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit