রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

“ভয় দেখিয়ে টাকা দাবি”দুষ্কৃতকারীদের টাকা না দেয়ায় একই বাড়িতে পর পর দুদিন অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে একই বাড়িতে পর পর দুদিন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮আগষ্ট) রাতে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের আবেদ আলীর বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার বিবরনে জানা যায় দেশের এই চলমান সংকটে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারনে কিছু স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতকারীরা বিভিন্ন স্হানে হামলা, লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগ করছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় আবেদ আলীর বাড়ির উঠানে খড়ের ঢিপিতে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। অতপর গ্রামবাসীর ও স্হানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে  পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে দুষ্কৃতকারীরা আবেদ আলীর নিকট টাকা দাবী করে বলেন টাকা দিলে এরপর আর তার বাড়িতে কোন রকম হামলা বা অগ্নিসংযোগ করা হবে না। আবেদ আলী টাকা না দেয়ায় আবার বৃহস্পতিবার রাত ১০ টার পরে বাড়ির লোকজন খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় বাড়ির গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার শুরু করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।  পরে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বাড়ির মালিক আবেদ আলীকে জিজ্ঞেস করলে তিনি বলেন তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তাহলে তিনি কেন দুষ্কৃতকারীদের টাকা দিবেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান সংকটে পুলিশ প্রশাসনের নিরাপত্তা নাই। তারপরেও এলাকাবাসীকে বলা হয়েছে যে যেভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ প্রশাসন আবার জনগনের সেবা করতে নামবেন।

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit