শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

ফুটবলে প্রথম পদক জিতে মরক্কোর ইতিহাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে বৃহস্পতিবার ফ্রান্সের স্টেড ডে লা বেউজোয়ারে মুখোমুখি হয়েছিল মিশর ও মরক্কো। ম্যাচের প্রথম হাফেই দুই গোল করে মিশরকে পেছনে ফেলে মরক্কো। ম্যাচের ২৩ মিনিটে আবদেসামাদ ইজ্জালজৌলি এবং ২৬ মিনিটে সুফিয়ান রাহিমির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে মরক্কো। মিশরের বিপক্ষে গোল করে অলিম্পিকে দারুণ একটি রেকর্ড করেন রাহিমি। প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা ৬ ম্যাচের সবগুলোতেই গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি।

দ্বিতীয় হাফে আরও চার গোল করে তারা। ম্যাচের ৫১ মিনিটে গোল করেন বিলাল এল খানোউস। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাহিমি। এবারের আসরে ৬ ম্যাচে মোট ৮ গোল করেন মরক্কোর এই ফরোয়ার্ড। ৭৩ মিনিটে ব্যবধান ৫-০ করেন আকরাম নাখাচ। মিশরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি।

দূর থেকে ফ্রি-কিকে চোখধাঁধানো এক গোল করেন তিনি। ফলে মিশরের জালে ৬ গোল দিয়ে প্যারিস অলিম্পিকের বোঞ্জ পদক জিতে নেয় মরক্কো।এদিকে প্যারিস অলিম্পিকে স্বর্ণ পদকের জন্য শুক্রবার (৯ আগস্ট) মাঠে নামবে স্বাগতিক ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে এই দুই দল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit