বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বৃহস্পতিবার নাভারন সাতক্ষীরা জাবেরি মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতাঃ- বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধা রাত পর্যন্ত যশোরের শার্শার নাভারন সাতক্ষীরা মোড় বৈষম্যবিরোধী ছাত্রদের দেওয়া নতুন নাম জাবেরি মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করলেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্রদের ট্রাফিকের দায়িত্ব পালনের সময় সাধারন পথচারিরা দায়িত্ব পালিনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় ছাত্ররা জাতীয় পতাকা হাতে নিয়ে নাভারন জাবেরি মোড়ে যানজট নিয়ন্ত্রন করেন। ফলে জাবেরি মোড়ে বেলা ১২টা থেকে সন্ধা রাত পর্যন্ত কোন যান জটের সৃষ্টি হয়নি বলে জানাগেছে। এ ব্যাপারে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এম এম বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র মাসুদ রানা বলেন তার নেতৃত্বে ১০ জন ছাত্রবেলা ১২টা থেকে সন্ধা রাত পর্যন্ত নাভারন জাবেরি মাড়ে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন।

এ সময় তার সাথে যশোর বিজ্ঝান প্রযুক্তি কলেজের আব্দুল্লাহ জেসিন, বেনাপোল ডিগ্রি কলেজের আনোয়ার হোসেন বনি, করিমআলী মাদ্রাসার ইমন হোসেন, আশিকুর সহ ১০জন ছাত্র সহযোগিতা করেন। ছাত্র মাসুদ রানা বলেন সারাদেশে একটি তৃতীয় সন্ত্রাসী গোষ্টি আইনশৃঙ্খলা বিঘ্ন করতে ও নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপি দলের মধ্যে অনপ্রবেশ করে বিশৃঙ্খলা শুরু করেছে।যেটা খুবই দুঃখ জনক।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit