রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

শান্তির বার্তা নিয়ে জনগনের দোরগোড়ায় বিএনপি নেতা দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : আইন শৃঙ্খলা রক্ষায় লালমনিরহাটে নিজে পায়ে হেটে নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তি পদযাত্রা করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠমিক সম্পাদক,  জেলা বিএনপির সভাপতি  ও সাবেক উপমন্ত্রী অধক্ষ আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দিনব্যাপী শহরের বিভিন্ন মার্কেট ও পাড়া মহল্লায় ওই শান্তি পদযাত্রা করা হয়

শহরের বিডিআর গেটে এক সংক্ষিপ্ত সভায় পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটবাসীকে আতঙ্কিত হবেন না। আপনারা যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন সেজন্য আমার দলের নেতাকর্মীরা প্রয়োজনে রাত জেগে পাহারা দিবে।

তিনি আরও বলেন, লালমনিরহাটে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যদি সংঘাত বা সহিংসতা করে তবে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পরে পৌরসভার আদশপাড়া দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন তিনি। দুলু আরও বলেন, দেশের এই বিজয়ে বিএনপি নেতাকর্মীরা কোন ধরনের সংঘাত বা সহিংসতা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা সব সময় দেশের মানুষের কল্যান চাই, নিরাপত্তা দিতে চাই।

শহরের বিভিন্নস্থানে শান্তি পদযাত্রার সময় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং নির্ভয়ে ব্যবসা পরিচালনায় সাহস যোগান।

এসময় তার সাথে ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি ও লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit