রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পুকুরে গোসল করতে নেমেই ডুবে যায় শিশু মিলন ও মুজাহিদ, অতপর…….

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিলন হোসেন(১১) ও মুজাহিদ হোসেন(৯) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা ওই এলাকার রবিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত মিলন ও মুজাহিদ ওই এলাকার মিজানুর রহমান নামে একজনের পুকুরে গোসল করতে নেমে তারা দুজনেই পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের মা কে জানান যে মিলন ও মুজাহিদ পুকুরে গোসল করতে নেমেছেন কিন্তু তাদের পাওয়া যাচ্ছে না। উদ্বিগ্ন মা তখন ছেলেদের খুঁজতে বের হন। পরে স্থানীয় এক ব্যক্তির মাছ ধরার জাল পুকুরে ফেলে মিলন ও মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন সংবাদমাধ্যমকে জানান,পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার সবাই শোকাহত। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা মৃত্যুর সংবাদ পেয়েছি এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে’।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit