শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় সরকারি বাওড়ের শত একর জমি দখল করে ফসল চাষ, যেন দেখার কেউ নেই

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সরকারি মর্জাদ বাওড়ের জমি প্রভাবশালীরা যে যারমত দখল করছেন। বাওড় ধারের শতশত একর জমি দখলে নিয়ে চাষ আবাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সরেজমিনে গেলে এমন দৃশ্য চোখে পড়ে। ক্ষমতাধর ব্যাক্তিরা বাওড়ের শুকনা জমি দখল করে ফসল চাষ করছেন। যেন দেখার কেউ নেই। বাওড়ের শত শত একর জমি দখল করে নিচ্ছে কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি। এসব সরকারি জমি দখল নিয়ে ফসল চাষ করায় গো-চারণ ভুমি নষ্ট হচ্ছে। চারণভূমি নষ্ট হওয়ার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার গরু-মহিষ ও ছাগল পালনকারী সাধারণ জনগণ। এই জমি দখল প্রতিরোধে প্রশাসনের উল্লেখযোগ্য কনো পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ করছেন এলাকাবাসি।

এলাকাবাসী জানান, স্থানীয় ইউপি সদস্য হায়াতপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দীন প্রথমে জমি দখল শুরু করেন। এলাকাবাসির অভিযোগ ইউপি সদস্য জসিম উদ্দীনই প্রথম বাওড়ের জমি দখল করে ফসল চাষ করা শুরু করেন। এর পরেই বাওড়ের পার্শ্ববর্তি পাতিবিলা, হায়াতপুর, তেঘরি, জগদিশপুর ও হাজিপুর গ্রামের কয়েকজন প্রভবশালি ব্যাক্তি ট্রাক্টর দিয়ে বাওড়ের শত শত বিঘা জমি চাষ করতে থাকেন। এ নিয়ে এলাকায় প্রতিবাদের ঝড় উঠলেও রহস্যজনক কারণে ভূমি অফিস কোনো ব্যবস্থা নেয়নি। এরপর থেকেই দখল আর পাল্টা দখলে মেতে উঠেছেন এলাকার প্রভাবশালিরা। যারা জমি দখল করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হায়াতপুর গ্রামের জহির উদ্দীন, রাসেল হোসেন, পান্নু মিয়া, হিন্দু পাড়ার শ্রী প্রভাত ও বিজয় কুমার, পাতিবিলা গ্রামের আশারোফ হোসেন, টিটো হোসেন, ফারুখ হোসেন ও রুহুল আমিনসহ তাদের লোকজন।

শনিবার (২৭ জুলাই) সরেজমিনে গেলে চোখে পড়ে সরকারি মর্জাদ বাওড়ের শতশত একর জমি দখল করে করছে চাষ-আবাদ। এলাকাবাসির কয়েকজন জানান, বাওড়ের চারিপাশে রয়েছে কয়েকটি গ্রাম। এ সকল গ্রামের কয়েক হাজার গরু-মহিষ ও ছাগলের চারণ ভুমি ছিল এই বাওড়ের শুকিয়ে যাওয়া জমিতে। এই এলাকার মানুষের গরু ছাগল পালন করতে বাড়তি খাদ্যের প্রয়োজন হতো না। বাওড়ের চর থেকে অধিকাংশ পশুর খাদ্য চাহিদা পুরণ হতো। যে কারনে এই অঞ্চলের গরিব মানুষও খুব সহজেই গরু ছাগল পালন করে সংসার চালাতে পারত। কিন্তু এলাকার কিছু প্রভাবশালি মানুষ বাওড়ের শত শত বিঘা জমি দখল নিয়ে চাষ করছে। এ এলাকার কয়েকজন মানুষের জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছে কয়েকটি গ্রামের হাজার হাজার সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েজন জানান প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কেউ এখানে আসেনি। প্রশাসন দায়সারা ভাবে এলাকায় সতর্কতামূলক মাইকিং করেছে জমি দখল না নেওয়ার জন্য। কিন্তু একদিকে মাইকিং চলছে অন্যদিকে প্রশাসনের প্রচারকে থোড়াই কেয়ার করে বাওড়ের জমি দখলদাররা চষে বিভিন্ন আবাদ করছে। ক্ষমতাধর ব্যাক্তিরা বাওড়ের শুকনা জমি দখল করে ঘিরে ফসল চাষ করচ্ছেন। যেন দেখার কেউ নেই।

বাওড়ের জমি দখলদার ইউপি সদস্য জসিম উদ্দীন বলেন, আমি জমি চাষ করেনি। কিছু জমি দখল করেছি কেউ যেন চাষ করতে না পারে সে কারনে। বাওড়ের পাশ্ববর্তি হিন্দু পাড়ার লোকজন কিছু জমি দখল করে চাষ করেছে বলে তিনি জানান। এছাড়া তার এলাকায় কেউ বাওড়ের জমি দখল করেছে কিনা তার জানা নেই। হায়াতপুর গ্রামের বাসিন্দা জহির উদ্দীন বলেন, আমার অনেক কিছু আছে আমি কেনো বাওড়ের জমি দখল নিতে যাব? এলাকার কেও আমার সাথে শত্রুতা করে নাম দিয়েছে। আমি এলাকায় একটু মাত্তুব্বারি করি এতে কেউ আমার উপরে ক্ষুব্ধ থাকতে পারে। চৌগাছা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) গুঞ্জন বিশ্বাস বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit