শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

লালমনিরহাটে অজ্ঞাড যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১২৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৪০) হাত বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের স্প্যার বাঁধ এলাকার তিস্তা নদীর চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, আদিতমারী উপজেলায় অবস্থিত তিস্তা নদীর বাম তীরের সলেডি স্পার বাঁধ-২ এলাকার তিস্তা নদীর চরে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাত ওই মরদেহটির হাতে একটি ঘড়ি ও মুখে দাড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। দীর্ঘদিন পানিতে থাকায় লাশটিতে পচন ধরেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, বিষয়টি নিশ্চিৎ করে বলেন, এলাকাবাসীরা কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit