শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠীর আর্থিক সম্পদ জব্দ করারও আদেশ দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশটির অতি-ডানপন্থী রাষ্ট্রপতি জাভিয়ের মিলিই।

শনিবার (১৩ জুলাই) কাতার ভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা মেনে নেওয়া যায় না। ওই হামলা ছিল মানবাধিকারের বিরুদ্ধে সরাসরি অপরাধ। হামাস সেই নারকীয় হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫১ এর বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায়।

মিলির দপ্তর বলছে, ‘আর্জেন্টিনাকে আবারও পশ্চিমা সভ্যতার সাথে জোটবদ্ধ হতে হবে।’চলতি বছরের ফেব্রুয়ারীতে রাষ্ট্রপতি হিসাবে প্রথম রাষ্ট্রীয় সফরে জেরুজালেমে উড়ে গিয়েছিলেন মিলিই। এসময় তিনি ইসরায়ের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য নিজ দেশের দূতাবাস স্থাপনের অঙ্গিকার করেন। একই সঙ্গে নেতানিয়াহুর প্রশংসায় পঞ্চমুখ হন এবং হামাসের প্রতি ক্রোধ প্রকাশ করেন।

জাভিয়ের মিলিই যদিও একজন রোমান ক্যাথলিক। তবে তিনি বলছেন ইহুদি ধর্মের সঙ্গে তার গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। তিনি ইসরায়েলের একজন কট্টর সমর্থক। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে তিনি হলোকাস্টের সাথে তুলনা করেছেন। হামাসকে ‘একবিংশ শতাব্দীর নাৎসিবাদ’ হিসাবে বর্ণনা করেছেন মিমিই।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit